স্টাফ রিপোর্টার: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ বাস্তবায়নে রাজধানীর সদরঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন।
বুধবার সদরঘাট টার্মিনাল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুন্নাহার। এ সময় টার্মিনালে প্রকাশ্যে ধূমপানের দায়ে মোহাম্মদ আবির নামে এক ব্যক্তিকে আইনের ৪ ধারা অনুযায়ী ৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া পাবলিক পরিবহনে বাধ্যতামূলক 'নো স্মোকিং' সাইনেজ না থাকায় ময়ূর-৭ ও এমভি সুরভি লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ময়ূর-৭ এর ম্যানেজার আবুল এবং এমভি সুরভির সুপারভাইজার মোহাম্মদ শিমুলকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন সদরঘাট নৌ থানার সাব-ইন্সপেক্টর সজিব আহমেদ। সহযোগিতা করে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ অব সোসাইটি (ডাস) ও নাটাবের তামাক নিয়ন্ত্রণ প্রকল্প।
প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ধূমপানমুক্ত পাবলিক প্লেস নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতীতে দরিকালীনগর গ্রামে কচুরিপানাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে ছানিয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাসহ চা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ২৮ জুলাই ২০২৬: ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিল ...
ডেস্ক রিপার্ট: ২০২৬ সালের প্রথম ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে অন্তত ৮৬ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একই সময়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে ৩৩৬ জন শিশু।শিশুদের নিয়ে কাজ করা উন্নয়ন সংস ...
চট্টগ্রাম অফিস: খাগড়াছড়ির যামিনীপাড়া সীমান্তে বিজিবির টহল দলের সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি অবৈধ অস্ত্র, ১৪ রাউন্ড গুলি, ৫ রাউন্ড এফসিসি এবং ১ হাজার ৬ ...
সব মন্তব্য
No Comments