খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

প্রকাশ : 03 Dec 2025
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় হাসপাতালে যান তিনি।

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের চার সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম হাসপাতালে কার্যক্রম শুরু করেছে। দুপুরে দলটি হাসপাতালে এসে সরাসরি চিকিৎসা কার্যক্রমে অংশ নেয়। দলের নেতৃত্বে রয়েছেন ড. রিচার্ড বিল।
২৩ নভেম্বর দিবাগত মধ্যরাতে বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়বেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
গত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

সম্পর্কিত খবর

;