সিংড়া (নাটোর) প্রতিনিধি: চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে স্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় জুয়া ও মাদক ব্যবসা বন্ধ, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিচার ও চুরি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৩ জুন) সকাল ৮টায় সিংড়া-কলম আঞ্চলিক সড়কের চকসিংড়া মোড়ে এ মানববন্ধন করেন চকসিংড়া এলাকাবাসী।
পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আবু জাফর সিদ্দিকী'র সঞ্চালনায় বক্তব্য দেন নাটোর জেলা আইনজীবি সহকারি সমিতি ও চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, শোলাকুড়া পুরাতন জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মন্নাফ, ৯নং ওয়ার্ড আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দলিল লেখক মো. সুলতান আহমেদ, চকসিংড়ার আব্দুস সোবাহান, আবুল কালাম আজাদ, সুইন খাঁন, গোলাম রাব্বানী, আতাউর রহমান, শোলাকুড়া মহল্লার তাহের আলী, আব্দুল কুদ্দুস, সোহাগবাড়ি মহল্লার মোজাম্মেল হোসেন, চকসিংড়া ছাত্র-যুব সংঘের সভাপতি আশিকুর রহমান স্বদেশ, কলেজছাত্র রাজু আহমেদ, রৌদ্র, শাকিল প্রমুখ।
সিংড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের চকসিংড়া এলাকায় মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও জুয়া বেড়ে এলাকায় চুরি সংঘটিত হওয়ার প্রতিবাদে সচেতন নাগরিকগণ মানববন্ধনে মাদক ও জুয়া বন্ধে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সম্প্রতি গভীররাতে চকসিংড়া কবরস্থান পাড়া ও শোলাকুড়া মহল্লার দুটি বাড়ি থেকে কয়েকটা হাঁস ও মুরগি চুরি হয়। নকল চাবি দিয়ে তালা খুলে হাঁসের ঘর থেকে এসব হাঁস চুরি করা হয়। শুধু তাই একই মহল্লার অপর একজনের বাড়ি থেকেও কয়েকটি মুরগি চুরি হয়। এছাড়াও প্রায় সময়ই বাড়ি ও দোকান থেকে মোবাইল, টাকা ও ছাগল চুরি হয়।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ৯ জুলাই ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া, পাগলির ঝিরি এলাকায় ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
রাহাদ সুমন | বরিশাল ব্যুরো: ফ্যাসিস্টের দোসর ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয় ...
সব মন্তব্য
No Comments