স্টাফ রিপোটার: ঈদের দিনসহ এর পূর্বের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে এবং সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বের ৭ দিন এবং পরের ৫ দিন সার্বক্ষণিক খোলা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বনানীস্থ বিআরটিএ’র সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আজহা-২০২৪ উপলক্ষ্যে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নকরণ সংক্রান্ত সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
মন্ত্রীর সভাপতিত্বে সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মোঃ মনজুর হোসেন, ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বিআরটিসি’র চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ আতিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গাঁ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহসহ অন্যান্য অংশীজনদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আগামী ২৭ আগস্ট, বুধবার বিকেলে এই অধিবেশন শুরু হবে।সংসদ সচিবালয় সূত্রে জানা ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের পক্ষ থেকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে নয়াদিল্লি। একটি হলো দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ এবং অপরটি হলো আগামী সেপ্টেম্বরে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি'র সভাপতিত্বে আজ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক স ...
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
সব মন্তব্য
No Comments