স্টাফ রিপোর্টার: আজ সকালে ভূমিকম্পে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে দেড়শতাধীক। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প আঘাত হানে। এতে ঢাকাসহ আশপাশ এলাকায় ভাঙ্গন, ধ্বংস ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থ নরসিংদীর মাধবদী।
জানাগেছে, ঢাকার বাড্ডা লিংক রোডে একটি বহুতল ভবন পাশের একটি ববনের ওপর হেলে পড়েছে্ হেরে পড়া ভবনের লিফট ছিড়ে গেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
পুরান ঢাকার বংশালে একটি বহুতল ভবন দেবে যাওয়ার খবর জানাগেছে। তবে নিশ্চিত করে কিছু জানাযায়নি।
হাতিরঝিল মধুবাগে একটি বহুতল ভবন পাশের ভবনে হেরে পড়েছে। মধুবাগ এলাকায় ভবনটি হেলে পড়লেও হতাহত হয়নি।
আগারগাঁও পঙ্গু হাসপাতালে একটি বভনের দুটি দেয়ালের সংযোগস্থলে ফাটল দেখা দিয়েছে।
মিরপুর ১০ নম্বর এলাকায়ও আরেকটি ভবনে ঞেলে পড়েছে। বতে বাসিন্দারা অক্ষত আছে।
নিকুঞ্জে একটি ভবন হেলে পড়েছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। খিলগাঁও সিপাইবাগে একটি ভবন হেলে পড়েছে।
রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি ভবন হেরে পড়েছে। এখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
উদ্ধার ও জরুরি সেবার কাজ দ্রুত শুরু করা হয়েছে। তবে ধ্বংসস্তুপ ও পুরাতন ভবনের নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।
বিশেষ প্রতিনিধি: ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭। স্থানীয ...
স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছেন না তারা। জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহ ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় বেতন স্কেল (নবম পে স্কেল) অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম ঠিক করেছে সরকার। বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: প্রকল্প পাসের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এব ...
সব মন্তব্য
No Comments