স্টাফ রিপোর্টার:প্রকৃত সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ড. আওলাদ হোসেন এমপি। তিনি বলেন, আপনারা যারা সাংবাদিক আছেন তাদের মাধ্যমেই সারাদেশের মানুষ ও আমরা গুরুত্বপূর্ণ অনেক খুঁটিনাটি জানতে পারি। তাই আশা করবো, দেশ ও সমাজের উপকার হয় এমন সংবাদ পরিবেশন করবেন। তিনি বলেন, পজেটি সংবাদ প্রকাশের পাশাপাশি সমাজের নানা অসঙ্গতিগুলোও তুলে ধরবেন। এতে সকলেই উপকৃত হবে।
শুক্রবার বিকালে শ্যামপুর দোলাইপাড়স্থ কিং প্যালেস চাইনিজ নেস্টুরেন্টে এ ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ডিজেএ)।
সংগঠনের সভাপতি মো: জহিরুল আলম পিলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. আওলাদ হোসেন। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মো: নাছির মিয়া, ঢাকা মহানগর দক্ষিন জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লি: সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান খান বাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ প্রমূখ।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) শূন্য আসনের উপনির্বাচন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনটির নি ...
রাহাত সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দে ...
সব মন্তব্য
No Comments