পঞ্চগড় প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাসাতে বিরোধীয় জমিতে নিজের বসানো মূর্তি নিজেই ভেঙেছেন শ্রী বীরেন চন্দ্র বর্মন নামে এক ব্যক্তি। পরে বিষয়টির সত্যতা বেরিয়ে এলে ভুল স্বীকার করে মুচলেকা দেন তিনি। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝার এলাকার এ ঘটনাটি ঘটে । অভিযুক্ত বীরেন ওই এলাকার শ্রী অনিল চন্দ্র বর্মনের ছেলে।
শনিবার (২ নভেম্বর) সকালে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও বরাবর এই মুচলেখা দেন তিনি। এর আগে, শুক্রবার রাতে এই মূর্তি স্থাপন ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বীরেন চন্দ্র বর্মন ধর্মীয় ইস্যুকে কাজে লাগিয়ে জমি দখলের পায়তারা করেছিলো- জানিয়েছেন ইউএনও। মুচলেকায় বীরেন চন্দ্র বর্মন উল্লেখ করেন, আমি আমার ক্রয়কৃত জমি মোঃ আনছারুল ইসলামের গোত্রের জমির অংশ দখল পাইবার জন্য গত শুক্রবার রাতে আমার নিজ জ্ঞানে কৌশল অবলম্বণ করিয়া আমার হিন্দু সম্প্রদায়ের মূর্তি স্থাপন করি এবং নিজে মূর্তিটি ভাঙ্গিয়া দেই। ইহাঃ আমার ভুল হয়েছে। আমার এরুপ কাজের জন্য আমি ক্ষমা প্রার্থী।
তোড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে বীরেন তার বাড়ির মূর্তিটি রাতের আধারে বিরোধীয় জায়গায় বসিয়ে নিজেই মূর্তির অংশ বিশেষ ভেঙে ফেলে। এটা নিয়ে সকালের দিকে সেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরে ইউএনও এবং ওসি মহোদয় আসলে বীরেন তার ভুল স্বীকার করে। এটা কোন ধর্মীয় ইস্যু নয়, বীরেন নিজের স্বার্থের জন্য এটা করেছে।
এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, ঘটনাস্থল থেকে ৯৯৯ এ ফোন দিয়ে মূর্তি ভাঙার বিষয়টি জানানো হয়েছিলো। খবর পেয়ে আমি এবং থানার ওসি সেখানে যাই এবং স্থানীয়দের সঙ্গে কথা বলি। মূলত হিন্দু সম্প্রদায়ের ওই ব্যক্তি জমি কেন্দ্রিক বিরোধের একশন নিতে এই কৌশল খাটিয়েছিলো। পরে তিনি ভুল স্বীকার করে মূচলেকা দিয়েছেন। তবে ধর্মীয় বিষয়কে কাজে লাগিয়ে এ ধরণের ঘটনা খুবই দুঃখজনক।
স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়া ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীর জামিন আবেদন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট বিবরণী আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পৌরসভার প্রশাসক এবং জামালপুরে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে একটি বাসার বেডরুমের এসির ইনডোর ইউনিট থেকে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর র ...
সব মন্তব্য
No Comments