কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় দেশিয় অস্ত্রসহ তিন গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো.জামাল আকন (৪৫), মো.শানু হাওলাদার (৬০) ও মো.হানিফ হাওলাদার (৪৯)। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি চাপাতি, একটি ড্যাগার, একটি লোহার শাপল, হ্যাসকো বেøড সহ ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়। এদের মধ্যে জামাল বাড়ী কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে। এছাড়া শানু এবং হানিফ বাড়ী পটুয়াখালীর লাউকাঠি গ্রামে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানান গেছে।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেছিল। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
সব মন্তব্য
No Comments