হরমুজ ঘিরে উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলোকে লক্ষ্য করে আনুষ্ঠানিক সামুদ্রিক অবরোধ কার্যকর করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক কমান্ড।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে এই অবরোধ শুরু হয়। তারা জানিয়েছে, ইরান-এর বন্দরমুখী বা সেখান থেকে বের হওয়া যেকোনো দেশের পতাকাবাহী জাহাজ এই অবরোধের আওতায় পড়বে। প্রয়োজনে এসব জাহাজকে থামানো, গতিপথ পরিবর্তনে বাধ্য করা বা জব্দ করা হতে পারে।
তবে মার্কিন পক্ষ স্পষ্ট করেছে, ইরান ছাড়া উপসাগরীয় অন্য দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজ এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক পোস্টে মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগর সংলগ্ন আরব সাগর এলাকায় অবস্থানরত জাহাজগুলোর ওপর এই অবরোধ কার্যকর করা হবে।
অন্যদিকে, এই পদক্ষেপকে কঠোর ভাষায় নাকচ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বাহিনীটির এক মুখপাত্র সতর্ক করে বলেছেন, পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হলে পুরো অঞ্চলের বন্দরই ঝুঁকিতে পড়বে।
ইরান এই অবরোধকে ‘অবৈধ’ এবং ‘সামুদ্রিক দস্যুতা’ হিসেবে উল্লেখ করেছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করে। দেশটির দাবি, তাদের শত্রুদের কোনো জাহাজ এই গুরুত্বপূর্ণ রুট ব্যবহার করতে পারবে না।
বিশ্ব জ্বালানি সরবরাহের দিক থেকে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ—বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আলোচিত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার পর ২৬ দিনের আমরণ অনশন প্রত্যাহার করেছেন। শুক্রবার ভোরে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হ ...
আন্তর্জাতিক ডেস্ক: জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধকরণ আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ ও ১২.৫ শতাংশ হারে শুল্ক আর ...
সব মন্তব্য
No Comments