স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের ৫৩ বছর পূর্তি উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আজ (মঙ্গলবার) ভোরে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ডেপুটি স্পীকার এ শ্রদ্ধা জানান।
এ সময় ডেপুটি স্পীকার ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে নিরবতা পালন করেন।
এরপর রাজধানীর ধানমন্ডি-৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু।
চট্টগ্রাম অফিস: সব ধোঁয়াশা কাটিয়ে অবশেষে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ। এমভি বার আউলিয়া নামের জাহাজ সকাল ৭টায় কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ ...
স্টাফ রিপোর্টার: হামের টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। একই সঙ্গে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দ ...
স্টাফ রিপোর্টার: তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে এবং আগামী জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বর্ধিত হারে বেতন পাবেন। নিম্নতম মজুরি বোর্ডের প্রথম ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মুরাসু উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। ...
সব মন্তব্য
No Comments