সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধি : জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরিক্ষায় পরিক্ষার্থীদের কাছে থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে সহকারী শিক্ষকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১) এর অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ।
এর আগে, গত বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মির্জা আজম চত্তর থেকে তাদের আটক করা হয়। পরে আজ সকালে প্রতারণা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- জেলার সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আবুল কালাম আজাদ (৪৮)। তিনি সরিষাবাড়ী পূর্ব বয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এবং অপরজন ইসলামপুর উপজেলার কান্দারচরের ফকির বাড়ির মো. সাবেদ আলীর ছেলে মুস্তাফিজুর রহমান মিনার (৩৬)।
ডিবি পুলিশ জানায়, জামালপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানের সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ (ডিবি ওসি) কাজী শাহনেওয়াজ এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরিক্ষার্থীদের কাছে টাকা নেওয়ার সংক্রান্ত একটি প্রতারক চক্রের সদস্য সহকারী শিক্ষকসহ দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তিনটি প্রবেশপত্র, ৪টি মোবাইল ফোন, একটি ডাচ-বাংলা ব্যাংক এর এটিএম কার্ড এবং বিভিন্ন প্রার্থীদের থেকে নেওয়া এক লাখ টাকা উদ্ধার করা হয়।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১) এর অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, তাদের বিরুদ্ধে জামালপুর জেলার সদর থানায় প্রতারণার মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে। তারা বিভিন্ন পরিক্ষার্থীদের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিয়েছিলো।
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
সব মন্তব্য
No Comments