স্টাফ রিপোর্টার: নতুন বাংলাদেশে কেমন ছাত্র রাজনীতি দেখতে চায়, তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাছে ব্যক্ত করেছেন দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷
ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা জানতে তৃণমূলের শিক্ষার্থীদের কাছে ছুটে যায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির৷
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তৃণমূলের শিক্ষার্থীদের প্রত্যাশা জানতে উদ্যোগ নেয় ছাত্রদল৷
নিজ দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা জানতে তিনদিন আগে ১০ দিনের সফরে বরিশাল বিভাগে গিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির৷
রবিবার ঝালকাঠি জেলার রাজাপুর সরকারি কলেজে এবং ঝালকাঠি সরকারি কলেজে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ করেন তিনি৷
সংলাপকালে শিক্ষার্থীরা আগামীর ছাত্র রাজনীতি নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন৷ শিক্ষার্থীরা বলছেন যে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি তারা বন্ধ চান না৷ তবে, সুস্থ ধারার ছাত্র রাজনীতি, শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি পক্ষে মতামত দেন তারা৷
ছাত্রদল কেন্দ্রীয় সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কাছে ভয়হীন নিরাপদ ক্যাম্পাস, জোর করে কেউ রাজনৈতিক দলের প্রোগ্রামে নিয়ে যাওয়ার অপসংস্কৃতি থেকে মুক্তির কথা জানিয়েছেন৷
এছাড়াও বিগত বছরে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, হলের সিট দখল, ইভটিজিং এর মত ঘটনার আর ক্যাম্পাসে দেখতে চান না বলেন জানান শিক্ষার্থীরা৷
শিক্ষার্থীদের আশ্বস্ত করে নাছির উদ্দীন নাছির ঘোষণা দেন যে, ছাত্রদলের কেউ যদি ভবিষ্যতে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি৷
শুধু "তথাকথিত" বহিষ্কার নয়, প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক৷
ছাত্রদল সম্পাদক সাধারণ শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের আশ্বস্ত করেন যে, আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের প্রত্যাশাকে বাস্তবায়ণে কাজ করবে ছাত্রদল৷
জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের ভালো কাজে পাশে থাকার অনুরোধ জানান।
তিনি শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হতে আহ্বান জানান৷
সর্বশেষ সবার কাছে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রত্যাশা করেন৷
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
সব মন্তব্য
No Comments