দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে সজিব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক একই ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আকতার আলী ঘটকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সজিব অতিরিক্ত কাঠের খড়ি বোঝায় ট্রাকের ওপর চড়ে যাওয়ার সময় ঝাউদিয়া এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হলে ঘটনাস্থলে ট্রাকের ওপরেই তার মৃত্যু হয়।
দূর্ঘটনার বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত দিঘলকান্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে থাকা ট্রাক ও নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, বিদ্যুৎপৃষ্টে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নির্মানাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভিতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
সব মন্তব্য
No Comments