তেলেঙ্গায় রাসায়নিক কারখানায় আগুনে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৬

প্রকাশ : 01 Jul 2025
তেলেঙ্গায় রাসায়নিক কারখানায় আগুনে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তেলেঙ্গায় রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুনে ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জন । সোমবার ( ৩০ জুন ) সকাল ৯টায় রাজ্যের হায়দারাবাদের একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে। ভারতের সংবাদ মাধ্যম গণশক্তি এক প্রতিবেদনে এখবর দিয়েছে। 

গণমাধ্যমটি প্রতিবেদনে জানান, তেলেঙ্গা প্রশাসনের তথ্যনুযায়ী এ পর্যন্ত তাঁরা পাঁটি মরদেহ উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট চেষ্টা চারিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে সাড়ে ৯টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে।

জানাগেছে, কারাখানাটিতে বহু শ্রমিক কর্মরত ছিলেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

স্থানীয়রা জানায়, হঠাৎ রাসায়নিক কারখানাটিতে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিস্ফোরণের পরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

এখনও উদ্ধার কাজ চলছে ।


সম্পর্কিত খবর

;