সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়ে দরিদ্র মানুষের অর্থ আত্মসাত করায় অস্তিত্বহীন এনজিও'র তিন প্রতারকেকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনজিও'র নাম ভাঙিয়ে দরিদ্র মানুষের অর্থ আত্মসাতের অভিযোগে ইসলামপুর থানাতে দায়েরকৃত মামলায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বিকেলে উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামে মৃত. হোসেন মণ্ডলের ছেলে ভুক্তভোগী শাহজাহান মন্ডল বাদী হয়ে প্রতারকদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা করেন।
যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন পাশ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার পশ্চিম নলছিয়া গ্রামের আব্দুস সালাম মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৪), ঝাড়কাটা নলছিয়া গ্রামের মৃত বাহাজউদ্দিনের ছেলে আনিছুর রহমান আনিছ (৪৭) এবং চর গোপালপুর গ্রামের মৃত. শামছুল মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩১)।
মামলা সূত্রে জানা যায়, 'পল্লী দাবিদ্র কল্যাণ সংস্থা ঝাউপাড়া, কানাডা, বাংলাদেশ সংস্থা' (এনজিও) এর কর্মী পরিচয় দিয়ে যমুনা নদীর মধ্যবর্তী দুর্গম অঞ্চল সাপধরী এলাকায় গত কয়েকদিন ধরে প্রতারকরা দরিদ্র লোকজনকে আর্থিক অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিল। এছাড়া এনজিও'র সদস্য করে গরু, ছাগল, হাঁস, মুরগীসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি প্রতারক চক্রটি অর্ধশতাধিক পরিবারের কাছে মাথাপিছু তিনশত থেকে চারশত টাকা চাঁদা হাতিয়ে নেয়।
শনিবার বিকেলে একপর্যায়ে আচরণ-আচরণে সন্দেহ হলে প্রতারকদের কাছে এনজিও'র পরিচয়পত্র দেখতে চান স্থানীয়রা।
এসময় কৌশলে পালানোর চেষ্টা করলে উপস্থিতি জনতা তিন প্রতারককে আটক করে পুলিশে খবর দেয়। পরে গভীর রাতে ঘটনাস্থল থেকে ওই তিন প্রতারককে পুলিশ থানায় আনেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'এনজিও কর্মী পরিচয় দিয়ে দরিদ্র মানুষের কাছে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তিন প্রতারককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
সব মন্তব্য
No Comments