স্টাফ রিপোর্টার: ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) আওয়ামীলীগের পক্ষে গণমাধ্যমে পাঠানো প্রতিবাদ লিপিতে বলেন, ‘জয় বাংলা’ শুধু বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান নয়। এই স্লোগান দিয়েই বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের বিরূদ্ধে বাঙালির স্বাধিকারের আন্দোলন শুরু হয়েছিলো। ‘৬৬ এর ৬ দফা আন্দোলন, ‘৬৯ এর গণঅভ্যুত্থান, ‘৭০ এর নির্বাচন এবং ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধ সবই হয়েছিলো ‘জয় বাংলা’ স্লোগানকে ধারণ করে। রণাঙ্গনে এই স্লোগান মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতো, উজ্জীবিত করতো। যেই স্লোগান শুনে এখনো স্বাধীনতার স্বপক্ষের মানুষের মনে শিহরণ জাগে। একমাত্র পাকিস্তানের আদর্শে যারা অনুপ্রাণিত ছিল তারাই এই স্লোগানটি অপছন্দ করতো। এই স্লোগান তাদের মনে আতংক ছড়াতো। এই স্লোগান নিষিদ্ধের জন্য পাকিস্তানী ভাবধারায় বিশ্বাসীরা অনেকবারই চেষ্টা করেছে। এই স্লোগান বাতিলের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো এই বাংলাদেশ এখন পাকিস্তানী আদর্শের জঙ্গিদের হাতে জিম্মি। এই বাংলাদেশ এখন আর স্বাধীনতায় বিশ্বাসী কোনো সরকারের হাতে নেই।
হানিফ আরও বলেন, গত ৪ মাসে আমরা লক্ষ্য করেছি এই সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। জনকল্যাণকর কোনো কাজ বা আইন করেননি, দেশের উন্নয়নমূলক কোনো কর্মকান্ড হাতে নেয়নি। বরং তাদের সমস্ত আগ্রহের কেন্দ্রবিন্দু মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা, স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার দিকে, দেশকে জঙ্গিবাদের আস্তানা বানানোর দিকে। ড. ইউনূসের ঘোষিত রিসেট বাটন পুশের মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাসকে মুছে ফেলার চেষ্টাটাই দিন দিন আরো স্পষ্ট হচ্ছে।
এই রায়ের বিরূদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments