স্টাফ রিপোটার: ড. কামাল হোসেন বলেন : মুক্তিযুদ্ধের স্বপ্ন ও অর্জনগুলি দেশের কিছু সংখ্যক দূর্নীতিবাজ ও স্বার্থন্বেষী মহলের জন্য আজ বিসর্জন হতে চলছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিতে দলীয়করণের সুযোগ নিয়ে বিপুল পরিমান অর্থ যারা আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে সরকার কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। আর্থিক খাতে এসব দূর্নীতিগ্রস্থদের বিচারহীনতা ক্রমাগত অর্থপাচার, লুটপাট আজ মহামারী আকার ধারণ করছে। সরকারের উচ্চপর্যায় থেকে যেখানে দূর্ভিক্ষের আশংকা প্রকাশ করা হচ্ছে সেখানে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা জাতির জন্য দূর্ভাগ্যজনক। দূর্নীতি ও লুটপাটের রিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।
তিনি বলেন, অবিলম্বে এসব চিহ্নিত দূর্নীতিবাজ, অর্থপাচারকারী ও লুটেরাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির উদ্যোগ নিতে ব্যর্থ হলে দেশে মারাত্মক অর্থনৈতিক সংকট তৈরী হবে।
ড. কামাল হোসেন আরো বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি সমৃদ্ধ ও অগ্রসরমান বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে।
আজ ১ ডিসেম্বর সকাল ১১ টায়, গণফোরামের উদ্যোগে সদস্য সংগ্রহ/ নবানয় কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম খান কামাল, এড.এসএম আলতাফ হোসেন, মোশতাক আহমদ, শাহ নূরুজ্জামান, শফিউর রহমান খান, মো. ইয়াসিন প্রমূখ।
দেশব্যাপী ডিসেম্বর-জানুয়ারী গণফোরাম সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী ঘোষণা করা হয়।
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ক ...
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
সব মন্তব্য
No Comments