ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শৃক্রবার বিকেলে তার দেশে ফেরার কথা জানিয়েছেন প্রধান উদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এতথ্য জানিয়েছেন।
প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার বিকাল ৫টায় হযরত শাহজ্লাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এরআগে আজ সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ যোগদিতে দুবাইয়ের উদ্দ্যেশে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, ১১-১৩ ফেব্রুয়ারি দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্স সামিট ২০২৫ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অংশ নিতে আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ে শাসক আমির শাইখ মুহাম্মদ বিন রাশিদ আল মাখতুমগত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ পাঠান।
স্টাফ রিপোর্টার: উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে আছে। প্রতি ...
স্টাফ রিপোর্টার: পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পোশাক খাতে চলমান ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পোশাক শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধের মুখে সাভার ও আশুলিয়ায় অন্তত ১৭৭টি ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজধানীর মিরপুরের তিনটি স্টেশনে যাত্রাবিরতি ছাড়াই চলাচল করছে মেট্রোরেল। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা থেকে পল্লবী, মিরপুর-১১ এবং মিরপুর-১০ স্টেশনে ট্রে ...
সব মন্তব্য
No Comments