ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ ১০এপ্রিল ২০২৪ বুধবার এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশসহ বিশ্বের মুসলমান সম্প্রদায়ের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, রমযানের এক মাস রোযার কঠোর সংযম সাধনা আত্মশুদ্ধি শেষে ঈদুল ফিতর মুসলমান সম্প্রদায়ের সকলের জন্য সবচেয়ে বড় আনন্দ উৎসব। তারা বলেন, ঈদের আনন্দ বহুগুণ বেড়ে যায়, যখন পরিবার—পরিজন—আত্মীয়—স্বজনদের পাশাপাশি অসহায়—নিরূপায়—অস্বচ্ছল মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া হয়। তারা বলেন, জাতি—ধর্ম—সংস্কৃতি নির্বিশেষ সমাজের সকল মানুষের মানবিক অস্তিত্বকে মর্যাদা দেয়া এবং সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়েই রোযার সংযম সাধনার শিক্ষা মহিমান্বিত হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আ ...
সব মন্তব্য
No Comments