মোঃ রায়হান উদ্দিন,বেনাপোল প্রতিনিধি: নিজের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যশোরের শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সাধারণ সম্পাদক মো. শহীদ আলী।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল তার সামাজিক, রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এতে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে শহীদ আলী বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যেসব অভিযোগ তুলে ধরা হয়েছে, সেগুলোর কোনো সত্যতা নেই। প্রকৃত ঘটনা যাচাই না করে কিংবা তার বক্তব্য না নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষোভ ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল দীর্ঘদিন ধরে আমার সুনাম নষ্ট করার জন্য নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানাই।’
শহীদ আলী আরও বলেন, কোনো বিষয়ে অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে প্রকৃত সত্য বের করবে। কিন্তু যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করা হলে তার সামাজিক ও ব্যক্তিগত জীবনে বিরূপ প্রভাব পড়ে।
তিনি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিক ও সংবাদমাধ্যমকে তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসেও শহীদ আলী সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কিভাজ মোল্লা (৫০) নামে একজন কৃষক নিহত হয়েছেন।গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শালা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ন ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : চুরির অপবাদ দিয়ে বাজারের মধ্যকার একটি খুঁটিতে রায়হানুল হক অনিক নামের এক যুবককে বেঁধে রেখে রাতভর করা হয় অমানুষিক নির্যাতন। তিনি নির্যাতনকারীদের কাছে এক ফোঁটা পানির জন্য আক ...
স্টাফ রিপোর্টার: বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও নীতির কার্যকর বাস্তবায়ন, নিয়মিত পরিবীক্ষণ, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিতসহ ১৫ দফা দাবি জানিয়েছে যুব ও নাগরিক সমাজ।আজ মঙ ...
ডেস্ক রিপোর্ট: মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের সময় এক অ্যাথলেট প্রশিক্ষককে হয়রানির অভিযোগের প্রতিবাদে হাফ প্যান্ট ও টি-শার্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘শর্টস পরেই মেট্রোতে উঠ ...
সব মন্তব্য
No Comments