মোংলা থেকে মোঃ নূর আলমঃ জুলাই গণ-অভ্যুত্থানের গণআকাংখা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মান করা। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে বাংলাদেশের মানুষ নিজেই নিজের রাজনৈতিক নির্মাতা হয়ে ওঠার ঘোষণা দিচ্ছে। ০৮ আগস্ট শুক্রবার বিকেলে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মোংলার মিঠাখালী ফুটবল মাঠে জুলাই স্মৃতি সংসদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারি অ্যাটর্ণি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান একথা বলেন।
বিকেল ৪টায় প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক নেতা পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। এসময়ে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, ক্রীড়া সংগঠা বিএনপি নেতা সাবেক কৃতি ফুটবলার শেখ রুস্তম আলী, ক্রীড়া সংগঠক মোঃ হান্নান সরদার, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সাব্বির হোসেন, নারী জাতীয় দলের কৃতি ফুটবলার আকলিমা খাতুন, সাবেক কাউন্সিলর আঃ কাদের, চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসিত গুপ্ত, ক্রীড়া সংগঠক জুস্ট সরদার, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা সভাপতি মোঃ শাহ্ আলম শেখ, নাজমুল হক, শহীদ জিয়া স্মৃতি সংসদের খানজাহান আলী, সোহাগ মিলন প্রমূখ। প্রধান অতিথির সহকারী অ্যাটর্ণি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান আরো বলেন দেশটাকে এমন ভাবে গড়তে হবে যেন সকল ধর্মের, বর্ণের এবং বিশ্বাসের মানুষেরা বাংলাদেশকে নিরাপদ মনে করে। ফ্যাসিবাদী মতাদর্শ যেন কোন ভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে গণ-অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি নেতা সাবেক কৃতি ফুটবলার শেখ রুস্তম আলী বলেন যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে তাদেরকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে হবে। খেলাধূলাকে উৎসাহ দিয়ে সুস্থ, সবল দেশ ও জাতি গঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। খেলায় অংশগ্রহণ করে মোংলা উপজেলা ফুটবল একাদশ বনাম মোংলা পৌরসভা ফুটবল একাদশ। খেলার শুরুতেই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ ও আত্মার মাগফিরাত কামনায় নিরবতা পালন করা হয়। খেলায় মোংলা পৌরসভা একাদশ ০-০ গোলে জয়লাভ করে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ ...
সব মন্তব্য
No Comments