সুব্রত সানা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্প্রতি দেশের উপকুলবর্তী অঞ্চল সমূহে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছাসে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ, ঘরবাড়ী, রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা পূণ:নির্মাণ এবং ক্ষতিগ্রস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী ও লক্ষীপুর জেলার উপকুলবর্তী ২৭টি উপজেলার দুর্বল বাঁধ ভেঙ্গে নিম্নাঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হয়। মানুষের ঘরবাড়ী, ফসলী ক্ষেত, রপ্তানীমূখী মৎস্য সম্পদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়। বিভিন্ন উপকুলীয় এলাকায় লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা চরম হুমকির সম্মুক্ষীণ হয়। কাজ হারিয়ে তারা বেকার হয়েছে। সরকারের অবহেলা ও সিদ্ধান্তহীনতায় মানুষ অবর্ণনীয় দুঃখ-দূর্দশার মধ্যে নিপতিত। মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট। নানা রোগে আক্রান্ত হয়েছে মানুষ। অর্থ ও খাদ্যাভাবে মানুষ অনাহার-অর্ধাহারে দিনাতিপাত করছে। কিন্তু সরকার এসব অঞ্চলের মানুষের দুঃখ লাঘবে বরাবরের মতোই উদাসীন রয়েছে, যা খুবই নিন্দনীয় ও মর্মস্পর্শী। সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত শুরু হয়নি জরুরী ত্রাণ তৎপরতা। গত এক দশকে সংঘটিত আইলা, আম্ফানসহ অন্যান্য ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত জনপদের ক্ষতিগ্রস্ত মানুষকে সরকারের তরফ থেকে বারবার আশ্বাস দেয়া হয়েছিল উপকুলবাসীদের রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু বাস্তবে এর কোন প্রতিফলন দেখা যায়নি। লুটপাট হয়েছে বাঁধ নির্মান-পূণ:নির্মান-সংস্কারের টাকা। এবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকুলবর্তী মানুষের দুঃখ দূর্দর্শা, ক্ষয়ক্ষতি আরও বেড়ে যায়, মানুষ অসহায় হয়ে পড়ে, বিক্ষুব্ধ হয়ে ওঠে। প্রকৃতির সাথে লড়াই করতে করতে এসব অঞ্চলের বেশিরভাগ মানুষ পেশাহীন-কর্মহীন হয়ে পড়েছে, সর্বস্ব হারিয়েছে। যার কারণে বাঁধ ভেঙ্গে যাওয়ার পর ভোটারবিহীন একজন এমপি ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশনে গেলে বিক্ষুব্ধ জনগণের তাড়া খেয়ে নাজেহাল হয়েছেন।
তিনি আরও বলেন, খুলনা জেলা ও মহানগর বিএনপি ইতোমধ্যে দূর্গত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণসহ এলাকার সার্বিক পরিস্থিতি উল্লেখ করে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সরকার বা স্থানীয় প্রশাসনের উচ্চ পর্যায়ের কোন কর্মকর্তা এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন দুরের কথা, প্রাথমিক ত্রাণ কার্যক্রমও শুরু করেননি। জনগণের নির্বাচিত সরকার নয় বলেই জনগণের দুঃখ-দূর্দশা লাঘবে তাদের কোন উদ্যোগ নেই।”
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী—জনতার অভ্যূত্থানের মহানায়ক শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের ৫০তম হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় স ...
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) রাতে ভ ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক দলের নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার ২০ জুলাই সন্ধ্যা ৭টা ২ ...
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই ...
সব মন্তব্য
No Comments