পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস :
রাজশাহীর তানোর উপজেলায় বিড়ি কিনতে টাকা না দেওয়ায় নানিকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত নাতির বিরুদ্ধে।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোদামারী গ্রামের এ ঘটনা ঘটে।জানা গেছে, নিহত সোনা সরেনকে (৭৬) তার নাতি ইসমাইল সরেন (২৪) কিল-ঘুষি মেরে হত্যা করেছে।
রোববার দিবাগত রাত ১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় নাতি ইসমাইল সরেনকে আটক করে পুলিশ।
নিহত সোনা সরেন ওই গ্রামের মৃত চরন টুডুর স্ত্রী। আর অভিযুক্ত নাতি ইসমাইল সরেন জিদু সরেনের ছেলে।
তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, তারা সম্পর্কে আপন নানি-নাতি। একসঙ্গে বসবাস করতো। বিড়ির টাকা না দেওয়ার কারণে দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে রেগে গিয়ে নানিকে কিল-ঘুষি মারে ইসমাইল সরেন। এতেই নানির মৃত্যু হয়।
ওসি আরও বলেন, ইসমাইল মাদকাসক্ত। নানিকে হত্যার পরে মরদেহ বিছানায় রেখে রাতের আঁধারে কবর খুঁড়তে গেলে স্বজনরা বিষয়টি বুঝতে পারে। তারাও বিষয়টি ধামাচাপা দিতে মরদেহ মাটি দিতে সরেনকে সহায়তা করে। তবে বিষয়টি পুলিশ জেনে যাওয়ায় ঘটনাস্থলে গিয়ে পরে সরেনকে আটকসহ মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নিহতের মেয়ে আমেনা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এই মামলায় ইসমাইল সরেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments