ফরিদপুর(পাবনা)প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭০ পাবনা ৩ (ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর) নির্বাচনীএলাকার বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীখ.ম. কামরুজ্জামান মাজেদের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত।ফরিদপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, পাবনা জেলা আওয়ামী লীগের কার্যকরীসদস্য,বাংলাদেশ পৌরসভা সমিতির সহসভাপতি খ.ম. কামরুজ্জামান মাজেদ ২২ সেপ্টেম্বর শুক্রবার পৌর সভায় তার নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ এলাকা থেকে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আমি সারা জীবন আওয়ামীরাজনীতির সাথে জড়িত, আমি পরপর তিন বার বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়ে আছি, তৃতীয় শ্রেণির পৌরস ভাকে প্রথম শ্রেণিতে উন্নীত কওে ব্যাপক উন্নয়ন করেছি। ১৯৬৯এর গণঅভুত্থানে অংশগ্রহণকওে পাকিস্তানি পুলিশবাহিনীর দ্বারা নির্যাতিত হই। ১৯৭০ সালের সক্রিয় ভাবে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে নির্বাচন করি। তিনি সাংবাদিকদেও সকল প্রশ্নের উত্তরই সুন্দরভাবে উপস্থাপন কওে তিনি বলেন,নৌকার মনোনয়ন যাকে দেয়া হবে তার পক্ষেই কাজ করবো। তবে মনোনয়নের ব্যাপাওে আমি আশাবাদি কারণ আমার জীবনটা আওয়ামীলীগের রাজনীতির পিছনে ব্যয় করেছি। আমি পাবনা-৩ এলাকার এমপি আলহাজ¦ মকবুল হোসেনের খুবই আস্থা ভাজন এবং প্রিয়। আমি তাঁর সাথে এবং পৃথক ভাবেও পাবনা-৩ আসনের (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) প্রায় সব এলাকায়ই গণসংযোগ কওে ব্যাপক সাড়া পেয়ে উৎসাহিত হয়েই এমপি প্রার্থী হয়েছি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে দলীয় ভাবে নৌকার মনোনয়ন দেন তাহলে দেশ ও জনগনের সেবায় নিজেকে উৎসর্গ করবো।
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের ...
বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে একটি মৎস্য প্রকল্পের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। মাছ ধরতে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার বিকে ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত এ উন্নয়ন সভায় প ...
সব মন্তব্য
No Comments