স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের কর্মী-সমর্থকদের নিয়ে ঈদপূর্ন মিলনী উদযাপন করেছে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে যাত্রাবাড়ীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ ১৪ দলের প্রধান সমন্বয়ক ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক হারুনর রশীদ মুন্না।
৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও কাউন্সিলর আলহাজ্ব আবুল কালাম অনুর সার্বিক তত্ত্বাবধানে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন গেসু, সহ সভাপতি সাঈদ মিলন, ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন আহমেদ সেন্টু, ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন মুরাদ এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী সবুজ সরকার, ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাফর আহমেদ বাবু, শফি উদ্দিন শফিক ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এ কে খান জয়, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা এস এম আলী হোসেন রানা, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম টেলু, হাজী জাহাঙ্গীর, ফরহাদ চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ সভাপতি হারুনর রশীদ সহ বিভিন্ন ওয়ার্ড -ইউনিট নেতারা। এছাড়াও
আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় থানা -ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, ঢাকা -৫ নির্বাচনী এলাকার পরীক্ষিত মাঠের নেতা হিসেবে পরিচিত আমাদের নেতা হারুনর রশীদ মুন্না ভাইকে দ্বাদশ নির্বাচনে এমপি হিসেবে দেখতে চাই। তাদের দাবি, এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে আগামী নির্বাচনে হারুনর রশীদ মুন্নার বিকল্প নাই।
এ সময় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক হারুনর রশীদ মুন্না বলেন, তৃণমূলের নেতাকর্মীদেরকে নিয়েই আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দিলে আরও বেশি করে আপনাদের পাশে থাকার সুযোগ পাবো। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে এবং শিক্ষা প্রসারে আমার পরিকল্পনা কাজে লাগাবো।
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
রাহাদ সুমন | বরিশাল ব্যুরো: ফ্যাসিস্টের দোসর ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয় ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
সব মন্তব্য
No Comments