সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ব্যক্তি উদ্যোগে কাঠের সেতু নির্মাণ করে দিলেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু। আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ পুরাতন ঘাট এলাকায় কুলপাল খেয়া ঘাটের সুবর্ণখালী নদীতে ৩০০ ফুট লম্বা সেতুটি নির্মাণ করেন।
আওনা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বিশিষ্ট সমাজ সেবক আবেদ আলীর সভাপতিত্বে আইনজীবি মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে জনসাধারণের চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেন। এ সময় উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন জুয়েল, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের নেতা আব্দুল মোত্তালেব প্রমুখ।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) শূন্য আসনের উপনির্বাচন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনটির নি ...
রাহাত সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দে ...
সব মন্তব্য
No Comments