আজ সর্বনিন্ম তাপমাত্রা তেঁতুলিয়ায় ০৯.৩ ডিগ্রী

প্রকাশ : 12 Dec 2025
আজ সর্বনিন্ম তাপমাত্রা তেঁতুলিয়ায় ০৯.৩ ডিগ্রী

ডেস্ক রিপোর্ট: উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে

অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

এতে বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সর্বনিন্ম তাপমাত্রা দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ০৯.৩ ডিগ্রী এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজরর টেকনাফ ৩০.৮ ডিগ্রী রেকর্ড করা হয়েছে।

ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৭৮%


আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ১৩ মিনিটে। এবং

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ৩৩ মিনিটে।  

সম্পর্কিত খবর

;