ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাড়ে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউপির মাছিমনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আমেনা মুক্তা (২৬) বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউপির মাছিমনগর এলাকার বাহেছ মিয়ার স্ত্রী, একই এলাকার দুলাল মিয়ার ছেলে ফুল মিয়া (৩৮) ও ফুল মিয়ার স্ত্রী স্বপ্না আক্তার(২৫)।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউপির মাছিমনগর এলাকার আমেনা মুক্তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে আমেনা মুক্তার বসত ঘর তল্লাসী করে সাড়ে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার ফুল মিয়া ও স্বপ্না আক্তার সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments