তাপমাত্রা কমতে পারে

প্রকাশ : 09 Nov 2025
তাপমাত্রা কমতে পারে

ডেস্ক রিপোর্ট: উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর অবস্থান করছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ভোরের দিকে দেশের উত্তর-উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৬-১০) কি. মি.। সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৭২%

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ১৫ মিনিটে। এবং  আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ১০ মিনিটে।


সম্পর্কিত খবর

;