পঞ্চগড় প্রতিনিধি: র্যাব পুলিশের নাম শুনলে আমরা ঘর ছাড়া হয়েছি।
গত ষোল বছরে বাংলাদেশ স্বাধীন দেশের নাম ছিল কিন্তু কোন স্বাধীনতা ছিলনা। নির্বাচন কমিশন ছিল কিন্তু কোন ভোটাধিকার ছিলনা। আদালত ছিল, আদালতে কোন বিচার ছিলনা। প্রশাসন ছিল প্রশাসনের নিরপেক্ষতা ছিল না।
বৃহস্পতিবার (৩১অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুৃষ্ঠিত যৌথ কর্মী সভায়
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন
এ সময় যুবদল,সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সমন্বয়ে সারাদেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিক নির্দেশনা মূলক যৌথ কর্মীসভায়-কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সভাপতি এস এম জিলানী।
উক্ত যৌথ কর্মী সভায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক-জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এর সহযোগিতায় যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতা কর্মীরা অংশ নেয়।
সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এর সঞ্চালনায় সভায় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মাহামুদার রহমান মাহাবুব, সদস্য সচিব আনোয়ার হোসেন তাপস, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপান প্রমূখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাথরবোঝাই এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। সোমবার, ২৯ জুন দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী ন ...
স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়া ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীর জামিন আবেদন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট বিবরণী আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পৌরসভার প্রশাসক এবং জামালপুরে ...
সব মন্তব্য
No Comments