স্টাফ রিপোর্টার: পশ্চিমা লঘূচাপের বর্ধিতাংশ বর্ধিতা;শ পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৬-১২) কি. মি.।আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৪২%
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৫৩ মিনিটে। এবং
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ৩২ মিনিটে।
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যে সমুদ্রবন্দর ও উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন ...
স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে একদল সেনাসদস্যের হামলায় নিহত হন। একই ঘটনায় তাঁর পরিবারের অধিকাংশ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সফরের সম্ ...
সব মন্তব্য
No Comments