সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটে ক্রমে বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। চলতি আগস্ট মাসের ২৭ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৯ জনে। আর এ মওসুমে সিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৯, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে ৪ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় ৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। বছরের শুরু থেকে এ নিয়ে বিভাগে মোট ৮০৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরবর্তীতে এপ্রিলে ১ জন ও মে মাসে ১ জন শনাক্ত হন। তবে এরপরই হঠাৎ করে সিলেটে বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুন মাসে ৫৯ জন ও জুলাইয়ে আক্রান্ত হন ৩৮২ জন। চলতি আগস্টের ২৭ তারিখ পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন।
ডেস্ক রিপোর্ট: দেশে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন স ...
স্টাফ রিপোর্টার: দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৮ জুলাই সকাল ৮টা থেকে ২৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু ৩ জন এবং নিশ্চিত হামে মৃত্যু ০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহালের প্রক্রিয়ায় ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৭ মে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একই দিনে ছয় ...
সব মন্তব্য
No Comments