স্টাফ রিপোর্টার: নিজেদের মধ্যে ভ্রাতৃত্ত্ববোধ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই আমরা স্বাধীন বাংলাদেশে নতুন ভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন,
আমরা চাই অস্প্রদায়িক একটা বাংলাদেশ গড়তে। আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান যে যেই ধর্মের থাকুক না কেনো, তাদেরকে নিয়ে আমরা একটা অস্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে।
গণঅভ্যুত্থানে নিহত ছাত্র জনতা এবং বিএনপি নেতাকর্মীদের রক্ত বৃথা যাবে না উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, স্বৈরাচার শেখ হাসিনাসহ তার অবৈধ মন্ত্রী এমপি এবং আজ্ঞাবহ প্রশাসনের কর্মকর্তা; যাদের নির্দেশে আমাদের হাজার হাজার ছাত্র-জনতা ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে, তাদের রক্ত কখনও বৃথা যাবে না। হত্যাকারীদের বিচার অবশ্যই একদিন বাংলার মাটিতে হবে।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্রজনতা মিরপুর জোনের আয়োজনে সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হামদ-নাত মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
এসময় পল্লবীর দারুর রাশাদ মাদ্রাসা, বায়তুস সালাম মাদ্রাসা এবং ছাত্র শিক্ষক ও স্হানীয় গণ্যমান্য মুরুব্বিয়ানসহ বিপুল সংখ্যক মুসুল্লিয়ানগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
সব মন্তব্য
No Comments