চট্টগ্রাম অফিস: রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইকো ভ্যালিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৯৪টি স্থাপনা পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে ৩২টি রোসোর্ট, ৩৫টি বসতবাড়ি, ২০টি দোকান ও ৭টি রেস্টুরেন্ট। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টা দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আগুনে পুড়ে যাওয়ায় স্থানটিতে আপাতত পর্যটক যাওয়া-আসায় নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রসাশক। রাঙামাটি জেলা প্রসাশক মো. হাবিব উল্লাহ এতথ্য নিশ্চিত করে বলেছেন, সাজেকে পর্যটক গমন সাময়িক সময়ের জন্য বন্ধ রাকা হয়েছে।
জানাগেছে, সোমবার বেলা ১টায় দিকে ইকো ভ্যালি রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। পাহাড়ী এলাকা হওয়ায় আশেপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগণ, সেনাবাহিনী ও পুলিশ আগুন নেভানোর চেস্টা ব্যর্থ হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জাকের হোসেন বলেন, বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে এরও আগুন যাতে অন্যত্র ছড়াতে না পারে তার জন্য পানি ছিটানো হচ্ছে।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments