গাজায় আরও ৪৩ ফিলিস্তিন নিহত

প্রকাশ : 20 May 2025
গাজায় আরও ৪৩ ফিলিস্তিন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘন্টায় ইসরাইলী হামলায় গাজায় আরও ৪৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত শতাধিক। এত ইসরাইলী হামলায় গাজায় এ পর্যন্ত ৫৩ হাজার 

৫০০ জন নিহত হয়েছে। 

গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ৩ হাজার ৪৪০ জনেরও বেশি নিহত হয়েছে।

মঙ্গলবার ( ২০ মে) বার্তা সংস্থা আলজাজিরার দেওয়া এ খবরে  বি.বার্তা ডটকম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যাকায় গত ২৪ ঘন্টায় ইসরাইলী হামলায় আরও ৪৩ জন নিহত হয়েছে। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলী হামলা শুরুর পর  ৫৩ হাজার 

৫০০ জন নিহত হয়েছে। এছাড়া ১ লাখ ২১ হাজার ৩৯৮ জন আহত হয়েছে।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি ২০২৫ গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইসরায়েল্ তারপর প্রায় দুই মাস গাজায় কমবেশী শানিত বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাস ২০২৫ এর তৃতীয় সপ্তাহ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে , গত ১৮ মার্চ ২০২৫ থেকে নতুন করে গাজায় হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৩৪০ জন নিহত এবং অন্তত ৯ হাজারের বেশী আহত হয়েছেন।  ইসরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে (২০২৫) কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে দিয়েছে।


সম্পর্কিত খবর

;