ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি॥ তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় চলমান লোক ও কারুশিল্প মেলা সংক্ষিপ্ত করার দাবি জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। আসন্ন রমজানে বাণিজ্যিক ক্ষতির কারণ দেখিয়ে মেলা সংক্ষিপ্ত করার জন্য গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, দেশের চলমান অস্থিতিশীল পরিবেশের কারণে এমনিতেই ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা। মূলত রমজান মাসকে কেন্দ্র করে গ্রামাঞ্চলের মানুষজন শহরে এসে বিভিন্ন পণ্য কেনাকাটা করেন। এ জন্য ব্যবসায়ীরা বাড়তি অর্থ লগ্নি করেন ব্যবসায়। এ অবস্থায় রমজানকে সামনে রেখে মেলা চলতে থাকলে ব্যবসায়ীরা আবারও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবেন। তাই জেলা শহরের বিভিন্ন বিপণী বিতানের ব্যবসায়ীরা চলমান লোক ও কারুশিল্প মেলা দীর্ঘায়িত না করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার দাবি জানান।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ব্যবসায়ীদের মেলা দীর্ঘায়িত না করার বিষয়ে আশ্বস্ত করেন। স্মারকলিপি প্রদানকালে জেলা শহরের নিউ মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. আবু কালাম, সড়ক বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আশীষ পাল, এফ. এ. টাওয়ার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া, পৌর আধুনিক সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক অসীত কুমার রায়, আশিক প্লাজা ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আশিক প্লাজা ব্যবসায়ী কমিটির প্রচার সম্পাদক জুম্মান খান ও সমবায় মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি সৈয়দ সালাউদ্দিন রকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে গত ৬ ফেব্রুয়ারি থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের আউটারে শুরু হয়েছে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা। আগামী ২৮ ফেরুয়ারি পর্যন্ত মেলা চলার কথা রয়েছে। এতে বিভিন্ন পণ্যের প্রায় ৭০টি স্টল দেয়া হয়েছে।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments