স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ছাত্র জোটের মিছিলে পুলিশী বাধা এ হাতাহাতির অভিযোগ করেছে বিক্ষোভকারীরা। ভারতের রাজনৈতিক আগ্রাসন রুখতে এবং বাংলাদেশের রেলপথে ভারতকে করিডর প্রদানসহ দেশবিরোধী সকল অসম চুক্তি বাতিলের দাবিতে আজ ( ৯ জুলাই ২০২৪ ) মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ মিছিল যাত্রা শুরু করে। বিক্ষোভ মিছিলটি টিএসসি-দোয়েল চত্বর হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার পথে শিক্ষা অধিকার চত্বরের সামনে থেকে দফায় দফায় পুলিশি বাধার সম্মুখীন হয়। শিক্ষক-কর্মচারীদের কর্মসূচিসহ আরও আরো অন্যান্য কর্মসূচি নির্বিঘ্নে হলেও গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিটি ভারতবিরোধী হওয়ায় পুলিশ বাধা দেওয়া ও হামলা করার জন্য ব্যাপক তৎপর ছিল।
বাধা দেওয়ার পাশাপাশি মিছিলে নেতা-কর্মীদের সাথে পুলিশ হাতাহাতি করে এবং উস্কানি দিতে থাকে। নারী কর্মীদের সাথেও পুলিশ ধাক্কাধাক্কি করে। মিছিলটি ক্রমাগত পুলিশি বাধা ও ব্যারিকেড অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সমবেত হয়। পুলিশ হামলার প্রস্তুতি নিয়ে হুমকি দিলেও সেটা উপেক্ষা করে গণতান্ত্রিক ছাত্র জোটের সহ-সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশানের সঞ্চালনায় এবং জোটের সম্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments