ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে করেছে ভারত। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়য় বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে।
ভারতীয় সংবাদমাধ্যম রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া জানায়, বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিবেশ, বিশেষ করে ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশন ও কূয়টনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানানো হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানান, বাংলাদেশ কিছু উগ্র ও চরমপন্থী গোষ্ঠীর তৎপরতা এবং ভারকের কূটনৈতিক মিশনকে ঘিরে সম্ভাব্য হুমকি নিয়ে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশের পক্ষকে আহবান জানানো হয়।
রয়টার্সের থবরে জানান, সাম্প্রতিক সময়ে ঢাকায় ভারতের হাইকমিশনের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরী হয়েছে, তার প্রেক্ষিতেই এই তলব করা হয়েছে। ভারতের পক্ষ থেকে কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
এবিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments