সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বাড়িতে রাতের খাবার খেয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে একজন স্থানীয় হাসপাতালে অপরজন বৃহস্পতিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে মারা যায়। স্থানীয়দের ধারণা খাবারে বিষক্রিয়া হতে পারে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মালকুড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, মালেশিয়া প্রবাসী মো. নাজিম উদ্দিনের দুই মেয়ে রাতে পড়াশোনা করছিলেন। এসময় তাদের মা ভাত ও টাকি মাছের ভর্তা দিয়ে রাতে খাবার দেন। খাওয়া-দাওয়া শেষে দুই বোন শুয়েছিল। এসময় হঠ্যৎ দুইজনই বমি করতে থাকে। তাৎক্ষণাত তাদেরকে চিকিৎসার জন্য নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করলে রাত দেড়টার দিকে বড় মেয়ে মোছাঃ ফীমা খাতুন (১৫) মারা যায় এবং ছোট মেয়ে ফারিয়ার (১০) অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেও মারা যায়।
চেয়ারম্যান আরও জানান, ধারণা করা হচ্ছে রান্না করা খাবার খোলা থাকায় টিকটিকি বা কোনো প্রাণীর প্রসাব-পায়খানা খাবারে পড়ে বিষক্রিয়া হয়েছে।
ওসির দায়িত্বে থাকা সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, খাবারে বিষক্রিয়ার মাধ্যমে তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments