স্টাফ রিপোটার: দক্ষিন বঙ্গের মানুষের ঢাকা ফেরা ভোগান্তিহীন রাখতে যৌথ সমন্বয় সভা করেছে জনপ্রতিনিধি ও ডিএমপি পুলিশ (ওয়ারী বিভাগ)।
শনিবার দুপুরে (১৩ এপ্রিল) ডিএসসিসি ৫০ নং ওয়ার্ডে এই সভা অনুষ্ঠিত হয়।
ঈদ পরবর্তী দক্ষিনবঙ্গের ২১ জেলার জনসাধারনের কর্মস্হলে নিরাপদে পৌছাতে ঢাকা মুখী যানজট নিরসনের জন্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ওয়ারী বিভাগ ট্রাফিক ও ক্রাইম) প্রশাসনের সাথে গুরুত্বপূর্ন যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ এর নির্বাচিত সংসদ সদস্য ড: আওলাদ হোসেন ও ঢাকা -৫ এর সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা (সজল)। দক্ষিন বঙ্গের ২১ জেলার মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পদ্মা সেতু পার হয়ে ঈদ পরবর্তী সময়ে কর্মস্থল ঢাকায় পৌছাতে যেন ভোগান্তির সৃষ্টি না হয় বিস্তারিত পরিকল্পনা গ্রহন করা হয়েছে। বিশেষ করে দোলাইরপাড় চৌরাস্তায় যানজটমুক্ত রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ওয়ারী বিভাগ ট্রাফিক ও ক্রাইম) প্রশাসন অতিরিক্ত জনবল নিয়োগ করে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার সচেষ্ট থাকবেন বলে ঘোষনা দিয়েছেন। এছাড়া পোস্তগোলা-দোলাইরপাড়-যাত্রাবাড়ী এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের জন্য পরিবেশবান্ধব পুলিশ বক্স নির্মান করার সিন্ধান্ত নেয়া হয়।
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
স্টাফ রিপোর্টার: আজ সচিবালয়ে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা ...
স্টাফ রিপোর্টার: মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার এবং মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। এছাড়া জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাসহ মানব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, সঠিক সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের বি ...
সব মন্তব্য
No Comments