মো:মাসুদ রানা,ঝিনাইদহ: কালীগঞ্জ উপজেলায় বিএনপির সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ৩ টায় কোলা বাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয় । উপজেলার ২ নং জামাল ইউনিয়ন ৩ নং কোলা ইউনিয়নের এ সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ । সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন ২ নং জামাল ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল , ইলিয়াস রহমান মিঠু,কোলা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মোল্লা,শাজাহান আলী মোল্লা,আশরাফ আলী,মোহাম্মদ আলী ব্লু,ছাত্রনেতা মারুফ বিল্লা,জুয়েল রানা, মৌসুম উদ্দিন শোভন প্রমুখ । উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সমাবেশে যোগ দেন। সম্প্রীতি সমাবেশটি সঞ্চালনা করেন শুকুর আলী। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন , যারা এই দুই ইউনিয়ন বিএনপির মধ্যে ষড়যন্ত্র করে দ্বন্দ্ব বাধাতে চাই তাদেরকে আমরা চিনি।বিএনপির কোন কোনো নেতার ঘড়ে ভর করে, আবার বিএনপির নামে স্লোগান দিয়ে এই কোলা জামালে বিএনপি'র রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য যে ষড়যন্ত্র চালানো হচ্ছে তার ব্যাপারে নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালি ...
বরিশাল ব্যুরো: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।শনিবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা হিজলা উপজ ...
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
সব মন্তব্য
No Comments