স্টাফ রিপোটার: ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানার নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার দিয়েছে বিএনপি।
সোমবার কদমতলী থানার ৫৩ নং ওয়ার্ডের কলেজ রোডে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কারাবন্দী ও নির্যাতিত নেতাকর্মীদের বাসায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলামের তত্বাবধানে এসব ঈদ সামগ্রী পৌছে দেওয়া হয়।
২৮ অক্টোবরে আহত বিএনপি কর্মী মো. রানা, শহিদুল ইসলাম, আবুল হোসেন, আরমান হোসেন, ভ্যান চালক আনেয়ার হোসেন, আব্দুল লতিফ, পরান মিয়াসহ দুই শতাধিক পরিবারের মাঝে এসব ঈদ উপহার তুলে দেন।
সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও কদমতলী থানা বি এন পি নেতা মো. তরিকুল ইসলাম পলাশ, বিএনপি নেতা আনসার মুন্সী, শামসুদ্দিন সামু, যুবদল নেতা রানা, সেচ্ছাসেবক দল ৫৩ নং ওয়ার্ডের সদস্য সচিব আল আমিন হিরা, ছাত্র দল নেতা সাকিব, কদমতলী থানা বিএনপি নেতা মমিন মিয়া, পরান, মো. ভুট্টু,আনোয়ার হোসেন, পারভেজ মোশাররফ, সুমন আহমেদ, আদর্শ, মৃদুল, আবুল বাসার খান এসব নির্যাতিত কর্মীদের পরিবারের কাছে ঈদ উপহার তুলে দেন।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আ ...
সব মন্তব্য
No Comments