প্রবীর আইচ: দেশে করোনায় আরও ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২২ হাজার ১৫০ জন। নতুন শনাক্ত হয়েছে ১২ হাজার ৬০৬ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ হাজার ১৫ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩ জন। মোট শনাক্ত হয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৫ হাজার ৪৯৪ জন। মোট সুস্থ হয়েছে ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন। মৃত্যু ২৪৮ জনের মধ্যে ১৩৮ জন পুরুষ ও ১১০ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ২৪২ জন হাসপাতালে ও বাড়ীতে ৬ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১৪ হাজার ৮২২ ও নারী ৭ হাজার ৩২৮ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৬৯ জন, চট্টগ্রাম ৭৫ জন, রাজশাহী ১৬ জন, খুলনা ৩৬ জন, বরিশাল ২০ জন, সিলেট ১৬ জন, রংপুর ৮ জন ও ময়মনসিংহ ৮ মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জ ...
ডেস্ক রিপোর্ট: ২০ জুন সকাল ৮টা থেকে ২১ জুন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জে ...
ডেস্ক রিপোর্ট: ১৯ জুন সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু শূন্য, আর সন্দেহজনক হামে মারা গেছেন ৭ জ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৭৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ...
সব মন্তব্য
No Comments