স্টাফ রিপোটার: বজ্রপাত, ভূমিধস-ভূমিক্ষয় রোধ এবং ভূগর্ভস্থ জলস্তর ও মাটির উর্বরতা রক্ষায় রাজধানীর পূর্বপ্রান্তে বালু নদীর তীরে তালগাছের দুই শতাধিক বীজ রোপণ করেছে পরিবেশ সংরক্ষণে অগ্রণী তিন সংগঠন। পাশাপাশি এ কর্মসূচিকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছে তারা।
মঙ্গলবার সকালে ঢাকার খিলগাঁওয়ে বালু নদীর পাড়ে কায়েতপাড়ায় বালুপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে 'নদী ও প্রাণ প্রকৃতি সংরক্ষণে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদেরকে তালের বীজের সাথে পরিচয় করিয়ে দেন নদী-প্রকৃতি রক্ষার সংগঠন নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস।
শামস বলেন, অপরিকল্পিতভাবে তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কটার কারণে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে প্রাণহানি বেড়েছে। পাখিদের আবাসস্থল হারিয়ে যাচ্ছে। পাখিদের মন ভালো নেই তাই আমাদেরও মন ভালো নেই। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
ইনিশিয়েটিভ ফর পিস সংস্থার চেয়ারম্যান এড. শফিকুর রহমান পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা থেকে বাঁচতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে তালের বীজ রোপণের আহবান জানান। নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা বলেন, যথেচ্ছ বৃক্ষনিধন বন্ধ করে বনজ, ফলজ ও ওষধি গাছ লাগাতে হবে।
নোঙর ট্রাস্ট সদস্য নজীর আহমদ সিমাব, ফজলে সানি, কায়েতপাড়া বাজার মালিক সমিতির সদস্য রফিকুল ইসলাম হিরু, খলিলুর রহমান, শহিদুল ইসলাম খান প্রমুখ তাদের বক্তব্যে আগামী প্রজন্মের জন্য সবুজ বিশ্ব রেখে যেতে বৃক্ষরোপণের আহবান জানান। শিশু শিক্ষার্থীরাও এ দিন বিদ্যালয়ের সীমানা ঘেঁষে তালগাছের বীজ রোপণ করে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments