জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে ২০২৪ এ ডিইও ব্যাচে চাকরির সুযোগ নিয়ে 'জয়েন বাংলাদেশ নেভী' শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুন) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে মোট ছয়টি বিভাগে চাকরির সুযোগ নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উপ-পরিচালক ইফরাত জাহানের সঞ্চালনায় সেমিনারে বক্তারা বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির আদ্যোপান্ত নিয়ে আলোচনা করেন। মোট তিনটি শাখায়- ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল শাখা (পুরুষ), শিক্ষা শাখা (পুরুষ ও মহিলা) এবং শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) কমিশন্ড অফিসার হিসেবে চাকরির সুযোগ থাকছে।
ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিকাল শাখার জন্য আবেদনকারীদের দেশের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার/মেকানিকাল/ইলেকট্রিকাল বিষয়ে বিএসসি ডিগ্রীধারী হতে হবে৷ প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ ৪.৫০ এবং বিএসসিতে ন্যুনতম সিজিপিএ ৩.০০ পেতে হবে৷
শিক্ষা শাখায় যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) এবং প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ন্যুনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক (সম্মান) সিজিপিএ ৩.০০ পেতে হবে। ছয়টি বিষয় হলো- ইংরেজি, পদার্থ, রসায়ন, মনোবিজ্ঞান, আইন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা।
এছাড়া শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) এর জন্য প্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৪.৫০ ও সিজিপিএ ৩.০০ পেতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও কম্পিউটার সায়েন্স এই তিনটি বিভাগের স্নাতকরা এখানে আবেদন করতে পারবেন।
আয়োজকরা জানান, চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্পমেয়াদী/স্থায়ী কমিশন প্রদান করা হবে৷ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে লিখিত পরীক্ষা, আইএসএসবি ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা শেষে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে।
সেমিনারে নৌবাহিনী ক্যাপ্টেন আমিন আব্দুল্লাহ বলেন, জানুয়ারি ২০২৪ এ জয়েন করবে তাদের জন্য এ চাকরির সুযোগ৷ জুলাইয়ে এ প্রক্রিয়া শেষ হবে। নভেম্বরে আবার দ্বিতীয় ধাপে শুরু হবে। নৌবাহিনীতে জাহাজ, এয়ারক্রাফট পরিচালনা করার জন্য টেকনিকাল পারসন বেশি দরকার। এ বছর যেগুলো ফাঁকা আছে সেগুলো এখন নিচ্ছি৷ অন্য বিভাগে পরে সার্কুলার প্রকাশ করা হবে।
শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, `বাংলাদেশ নৌবাহিনীতে ক্যারিয়ার গড়ার জন্য এটা খুবই বড় সুযোগ। চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য আমাদের কাছে থাকে না। এটাই সময় ক্যারিয়ার বাছাই করার। সেনা ও নৌবাহিনীতে উত্তোরোত্তর গবেষণাকর্মের সংখ্যা বাড়ানোর আহ্বান জানাচ্ছি৷
এ সময় উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, নৌবাহিনী প্রতিনিয়ত চ্যালেঞ্জের মধ্যে থাকতে হয়। আর এ পেশায় যারা যেতে চায় তারা সে চ্যালেঞ্জ নিতে আগ্রহী৷ সারা পৃথিবীতে বাংলাদেশের সেনাবাহিনি, নৌবাহিনীর সুনাম আছে৷ সেখানে যোগদান করাও গৌরবের৷ শিক্ষার্থীরা আরো বেশি আগ্রহী হবে।
দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তিন দিনের ছুটি শুরু হচ্ছে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে, যা চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। শিক্ষা মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
সব মন্তব্য
No Comments