আন্তর্জাতিক ডেস্ক: ত্রাণ আনতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলী হামলায় আরও ৫০ জন নিহত হয়েছে। এর মধ্যে ৯ জন ছিলেন ত্রাণ নিতে আসা মানুষ শুক্রবার ( ২২ আগষ্ট ) বার্তাসংস্থা আল জাজিয়া এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে আরও জানান, দক্ষিণ গাজার খান ইউনিসে এক ড্রোন হামলায় একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছেন।
মধ্য গাজা সালাউদ্দিন সড়কে কাদ্যসাহায্য বিতরণ কেন্দ্রর কাছে অপেক্ষামানুষকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর গোলাবষর্ণে এরা মারা যান। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
সংবাদমাধ্যম বলেছেন, গাজার আল-তুফাহ এলাকায় আল-জারকা অঞ্চলে একদল বাসিন্দাকে লক্ষ্য করে ড্রোন হামলায় দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। একই দিনে গাজার সাবরা এলাকায় ড্রোন হামলায় চারজন নিহত হন। ওই এলাকার আরেকটি বাড়িতে হামলায় শিশুসহ আটজন নিহত হন।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে, খাদ্য সহায়তা গ্রহণের চেষ্টা করা ফিলিস্তিনিদের উপর আক্রমণ বেড়েছে। যার ফলে মানুষের মৃত্যু সংখ্যা বাড়ছে।
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ২১ আগষ্ট বৃহস্পতিবার ফিলিস্তিনের ভূখন্ড গাজা সিটি দখলে নিতে অভিযান শুরু করেছে ইসরাইল। দখলের প্রথম ধাপের অংশ হিসেবে ওই দিন মধ্যে গাজার জেইতুন ও জাবালিয়ায় অভিযান চালিয়ে যাচ্ছে।
হামলায় গাজায় আরও ৮১ জন নিহত হয়েছে। যাদেন মধ্যে অন্তত ১৫ ত্রাণের জন্য অপেক্ষা করেছিল।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি ২০২৫ গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইসরায়েল্ তারপর প্রায় দুই মাস গাজায় কমবেশী শান্তি বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাস ২০২৫ এর তৃতীয় সপ্তাহ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল।
ইসরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে (২০২৫) কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments