ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি আবারও বাজারে নিয়ে আসছে নতুন এক চমক। এই চমকের নাম রিয়েলমি সি৫১। এই ফোনে আছে গ্রাউন্ডব্রেকিং ৩৩ ওয়াট ফাস্ট চার্জ, নিখুঁত ডিজাইন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা। সিসিরিজে নতুন এই সংযোজন তরুণ ব্যবহারকারীদের অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারে ফোনটি অবমুক্ত করা হবে।
সি৫১ ফোনে রয়েছে ৩৩ ওয়াট সুপার ভুকচার্জ। এই সিরিজের সর্বশেষ ফোন সি৩১ (১০ ওয়াট) এর তুলনায় নতুন ডিভাইসটি শতভাগ উন্নত চার্জিং গতি নিশ্চিত করবে। এই ফোনে আরও থাকছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা, যার সাহায্যে যে কোনো জায়গা থেকে তোলা যাবে এইচডি কোয়ালিটির ছবি। যেসব ব্যবহারকারীরা ফোনে নান্দনিকতার ছোঁয়া পছন্দ করেন তাদের জন্য এই স্মার্টফোনে আছে স্টাইলিশ গ্লিটারিং ডিজাইন। ফোনের ডিজাইনকে আরও ফ্যাশনেবল করতে বিভিন্ন টেক্সচারের সমন্বয় করে তৈরি করা হয়েছে প্রাণবন্তলুক।
এই ফোনে থাকবে ৬৪জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা ও ৪জিবি ডাইনামিকর্যাম। এছাড়া, এই ডিভাইসে একই সাথে দু’টি ন্যানো সিমকার্ড এবং ১টি মাইক্রো এসডিকার্ড ব্যবহার করা যাবে, যারফলে ফোনের স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করা যাবে।
রিয়েলমি ব্যবহারকারীদের জন্য উদ্বেগহীন ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে সবার জন্য ফাস্ট চার্জিং, চমৎকার ডিজাইন ও উন্নত ফটোগ্রাফি ফিচারের মতো সুবিধাগুলো আরও বেশিসহজলভ্য করতেকাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় রিয়েলমি এর সি৫১ ডিভাইসটি নিয়ে আসছে।
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) থেকে নতুন এই দাম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, পরীক্ষার প ...
ডেস্ক রিপোর্ট: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিস্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি রাজধানীর মিরপুরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচ-এর ১৯তম শাখাটি মিরপুর সেকশন-১১ এর ব্লক- ...
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
সব মন্তব্য
No Comments