স্টাফ রিপোটার: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কারিগরি শিক্ষাকে একটি পৃথক শিক্ষা ধারা হিসেবে না রেখে সাধারণ শিক্ষার সঙ্গে সমন্বয় করা হবে। সাধারণ শিক্ষার শিক্ষার্থীদের জন্যও দক্ষতা নির্ভর শিক্ষা প্রদান করা হবে।
উপমন্ত্রী আজ রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) -এ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৩ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে একথা বলেন।
মহিবুল হাসান বলেন, উচ্চ শিক্ষা শেষ করেও বৃত্তিমূলক কারিগরি শিক্ষা নেয়ার সুযোগ আরো বাড়ানো হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জীবনব্যাপী অব্যাহত শিক্ষা হিসেবে সবার জন্য উন্মুক্ত রাখা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ কামাল হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো: মহসিন, বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ডুয়েটের অধ্যাপক ড. রায়হান এবং আইডিইবি'র সভাপতি আব্দুল হামিদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের রেক্টর ড. ওমর ফারুক।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments