মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আমিনুর রহমান লাভলু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২০ জুন) সকাল ৮টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব কাজী লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক জনাব আবু সিদ্দিক শিকদার। নেতৃবৃন্দ বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ৯ জুলাই ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া, পাগলির ঝিরি এলাকায় ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
সব মন্তব্য
No Comments