অন্তর্বর্তী সরকার সবসময় শহিদ পরিবারের পাশে থাকবে: তথ্য উপদেষ্টা

প্রকাশ : 25 Jan 2025
অন্তর্বর্তী সরকার সবসময় শহিদ পরিবারের পাশে থাকবে: তথ্য উপদেষ্টা


স্টাফ রিপোর্টার:  রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। শহিদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে উপদেষ্টা আজ রায়েরবাজার কবরস্থানে আসেন। কবর জিয়ারতের পর তিনি শহিদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।


এ সময় উপদেষ্টা বলেন, শহিদদের ঋণ কখনো শোধ করা যাবে না। শহিদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সবসময় শহিদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহিদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে। শহিদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে তিনি আরো বলেন, আগামী মাসের শুরুতেই শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।   

সম্পর্কিত খবর

;